{{ news.section.title }}
ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টা ৪৫ মিনিটে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা 'ডাকসু নেতৃবৃন্দ আহত কেন, তারেক রহমান জবাব দে', 'শিক্ষা সন্ত্রাস,একসাথে চলেনা', 'ছাত্রদলের সন্ত্রাস,রুখে দাও ছাত্রসমাজ', 'সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা' ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নুর নবী বলেন, এই বাংলাদেশের ২য় স্বাধীনতা যারা এনেছে, তারা হলেন, জোবায়ের - মোসাদ্দেক। যেকাউকে গুপ্ত, ছাত্রশিববর বলে হামলা শুরু হয়েছে। এর আগে যেভাবে ফ্যাসিবাদ আমলে হামলা বিভিন্ন ট্যাগ দিয়ে হামলা হযেছে, ঠিক একই কায়দায় হামলা শুরু হয়েছে।
জকসুর এজিএস মামুদ রানা বলেন, জোবায়ের- মোসাদ্দেকরা এদেশে ভেসে আসে নাই। এই হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছেন, তারা ছাত্রলীগ হয়ে উঠতে চাই।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। এই নব্য ফ্যাসিস্ট স্বৈরাচারকে বলে দিতে চাই আপনারা হাসিনার কাছ থেকে শিখুন, না হলে পালানোর রাস্তাও আপনারা পাবেন না। সে তো ইন্ডিয়ায় জায়গা পেয়েছে, আপনারা কোথায় জায়গা নিবেন? আমি জানি জুলাইয়ে তার কী অবদান ছিল। নব্য ফ্যাসিস্ট হয়ে চাঁদাবাজ, দখলবাজ, টয়লেট দখলকারী, ডিএসসি দখলকারী, বাংলাবাজার দখলকারীসহ যতগুলো বাস সমিতি থেকে শুরু আছে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করার চেষ্টা করতেছে, তারাই আজকে নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে।
আব্দুল আলিম আরিফ আরও বলেন, আমরা বলে দিতে চাই, যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় না হয়, এই ক্যাম্পাসগুলো থেকে যেভাবে আওয়ামী ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, আপনাদেরকেও তাড়ানো হবে ইনশাআল্লাহ। ১৬ দিন ক্ষমতায় থাকার আপনাদের অভিজ্ঞতা আছে। জনগণ কিন্তু জানে ১৬ দিনের মাথায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাদেরকে তাড়িয়েছে। ভবিষ্যতে যদি আবার ফ্যাসিস্ট হতে চান, দেড়-দুই মাসের ভেতরে আপনাদেরকে তাড়াবো আমরা ইনশাআল্লাহ।
জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ডাকসু নেতৃবৃন্দেরর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকার ও তার সন্ত্রাসী বাহিনী ছাত্রদলকে বলতে চাই,আপনারা সোজা হয়ে যান নাহলে জনগণ ও শিক্ষার্থীরা আপনাদেরকে উচিত জবাব দিবে। আপনারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করবেন, আমরা আপনাদের সরকারকে অস্থিতিশীল করে দিবো। তাই সাধু সাবধান। সময় থাকতে সোজা হয়ে যান