{{ news.section.title }}
চবি ছাত্র অধিকার পরিষদের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রোমান ও সাধারণ সম্পাদক সবুজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রোমান রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ।
সোমবার (৪ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এ কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
ঘোষিত আংশিক কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী বেলাল হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক পদে রয়েছেন শাহরিয়ার মুনিম সাবিত ও রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।
নতুন সভাপতি রোমান রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান অবস্থানে পৌঁছেছে। তিনি বলেন, এ ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে বলেও জানান তিনি