{{ news.section.title }}
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ৮০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম রোগ ধরা পড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।