উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ জন

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ জন
ছবির ক্যাপশান, ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে বিমানে থাকা আট আরোহীর সবাই নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে নিয়মিত পরীক্ষামূলক মিশনের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

 

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে দুর্ঘটনার তীব্রতার কারণে আরোহীদের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর বিমানঘাঁটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা কর্নেল জেমস হেইস বলেন, এডওয়ার্ডস বিমানঘাঁটি একটি বড় ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে এবং এতে আটজন প্রাণ হারিয়েছেন।

 

তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সদস্যরা ছিলেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

 

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

 

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস মার্কিন বিমান বাহিনীর দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমানের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। কয়েক দশক ধরে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

 


সম্পর্কিত নিউজ