ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ইইউর কড়া অবস্থান

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ইইউর কড়া অবস্থান
ছবির ক্যাপশান, এআই ছবি

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় এখনো আসেনি।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বার্লিনে জার্মানির রক্ষণশীল দল সিডিইউ এবং এর বাভারিয়ান সহযোগী সিএসইউর এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

উরসুলা ভন ডার লিয়েন বলেন, বর্তমান প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ‘খুবই আগেভাগে’ হয়ে যাবে। তার ভাষ্য, ইরানে জনগণের ওপর দমন-পীড়নের কারণেই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই সেগুলো তুলে নেওয়ার আগে দেশটিতে দৃশ্যমান ও মৌলিক পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন না এলে নিষেধাজ্ঞা শিথিল করার কোনো সুযোগ নেই।

 

এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বৈঠকে সভাপতিত্ব করবেন।

 

সোমবার (২৭ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইরান পরিস্থিতির প্রভাব মোকাবিলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

 

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি ‘কোবরা’ জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন। এতে ব্যাংক অব ইংল্যান্ড-এর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সংকটের মধ্যে কর্মজীবী মানুষের ওপর প্রভাব কমাতে করণীয় নির্ধারণই এই বৈঠকের মূল উদ্দেশ্য।


সম্পর্কিত নিউজ