{{ news.section.title }}
ট্রেনিং এক্সিকিউটিভ নেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ট্রেনিং এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ৩০ জুন। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড,
পদের নাম: ট্রেনিং এক্সিকিউটিভ,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, পারফরম্যান্স ও উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: বনানী, ঢাকা,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন),
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জুলাই ২০২৬,