{{ news.section.title }}
আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কস্ট অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১৫ জনকে নিয়োগ দেবে। এ লক্ষ্যে ১৩ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ,
বিভাগের নাম: কস্ট অ্যাকাউন্টস,
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও),
পদসংখ্যা: ১৫টি,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে,
কর্মস্থল: রাজশাহী,
আবেদনের যোগ্যতা-
- অ্যাকাউন্টিং/এআইএসে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন),
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ আগস্ট ২০২৬,