আড়ংয়ে হেড কুক পদে নিয়োগ, এসএসসি পাসে আবেদন

আড়ংয়ে হেড কুক পদে নিয়োগ, এসএসসি পাসে আবেদন

বেসরকারি প্রতিষ্ঠান আড়ং ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রাসরুটস ক্যাফের জন্য হেড কুক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। পাশাপাশি বিভিন্ন রান্নার কৌশল, রান্নাঘরের সরঞ্জাম পরিচালনা, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক। নারী–পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

চাকরির ধরন ও সুবিধা
পদটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে (ঢাকা)
প্রার্থীর ধরন: নারী–পুরুষ (উভয়)
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক পাওয়া যাবে আড়ংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদন শুরুর তারিখ: ২০ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫

বিস্তারিত জানতে ক্লিক করুন: aarong.com

সম্পর্কিত নিউজ