স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, আবেদন চলছে

স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, আবেদন চলছে

স্থানীয় সরকার বিভাগ (LGD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি স্থায়ী ভিত্তিতে একাধিক পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেবে। অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার বিভাগ (LGD)

চাকরির ধরন: সরকারি চাকরি (স্থায়ী)

পদের সংখ্যা: ০২+১২টি জব ক্যাটাগরি

মোট লোকবল: ৯৩+৮৯৭ জন

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্নাতক বা সমমান (এসএসসি/এইচএসসি/স্নাতক পর্যায়ের যোগ্যতাও প্রযোজ্য)

অভিজ্ঞতা: কিছু পদে অভিজ্ঞতা প্রয়োজন, কিছু পদে প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)

বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮–৩২ বছর

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (গ্রেডভেদে)
অন্যান্য সুবিধা: সরকারি বিধি অনুযায়ী সব সুবিধা প্রযোজ্য

আবেদন ফি:
-সাধারণ প্রার্থীদের জন্য ১১২ / ১৬৮ / ২২৩ টাকা (পদভেদে)

আবেদন যেভাবে: আবেদনের মাধ্যম অনলাইন । আগ্রহী প্রার্থীদের স্থানীয় সরকার বিভাগ নিয়োগের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন শুরু: ১৯ ও ২০ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০
আবেদন শেষ: ১৫ ও ১৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫:০০

সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন

বিস্তারিত জানতে: https://lgd.gov.bd
 

সম্পর্কিত নিউজ