বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে ১,১৫২ জনের বিশাল নিয়োগ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে ১,১৫২ জনের বিশাল নিয়োগ

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমিশনটি স্থায়ী ভিত্তিতে ০৬টি জব ক্যাটাগরিতে মোট ১,১৫২ জন যোগ্য নারী ও পুরুষকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ কার্যক্রম জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পরিচালিত হবে। কিছু পদে অভিজ্ঞতা প্রয়োজন হলেও বেশ কয়েকটি পদে নতুন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

সংস্থার নাম: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC)

চাকরির ধরন: সরকারি চাকরি

চাকরির সময়কাল: স্থায়ী

প্রকাশের তারিখ: ২০ নভেম্বর ২০২৫

জব ক্যাটাগরি: ০৬টি

মোট লোকবল: ১,১৫২ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, এসএসসি, এইচএসসি ও স্নাতক (পদভেদে)

অভিজ্ঞতা: কিছু পদে অভিজ্ঞতা প্রয়োজন, কিছু পদে নতুনরাও আবেদন করতে পারবেন

লিঙ্গ: নারী ও পুরুষ (উভয়)

নাগরিকত্ব: অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে

বয়সসীমা
বয়স গণনা: ০১ নভেম্বর ২০২৫ অনুযায়ী

সাধারণ প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর

বেতন ও সুবিধা
বেতন স্কেল: ৮,২৫০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা
(জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, পদভেদে ভিন্ন)
আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি (পাসপোর্ট সাইজ) ও স্বাক্ষরের স্ক্যান কপি দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ২৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা

আবেদন করতে ও বিস্তারিত জানতে: https://bjsc.gov.bd


সম্পর্কিত নিউজ