৪৮ পদে নিয়োগ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

৪৮ পদে নিয়োগ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে মোট ৬টি পদে ৪৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ৫ ফেব্রুয়ারি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৬টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা: আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

 

২. পদের নাম: বুক বাইন্ডার

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদনের যোগ্যতা: দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে


৩. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে


৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৭টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে


৫. পদের নাম: মালি

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে


৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে)

আবেদন করবেন যেভাবে -

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন 

আবেদন ফি -

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

বিস্তারিত জানতে সংযুক্ত বিজ্ঞপ্তির PDF ফাইলটি পড়ুন।

আপনার ব্রাউজার PDF প্রদর্শন সমর্থন করে না।

PDF দেখুন

সম্পর্কিত নিউজ