{{ news.section.title }}
বিকন ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ১৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি,
পদের নাম: এক্সিকিউটিভ,
বিভাগ: ইন্টারনাল অডিট,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মক্ষেত্র: অফিসে,
কর্মস্থল: মতিঝিল, ঢাকা,
আবেদনের যোগ্যতা-
- অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে,
- ফার্মাসিউটিক্যালস ও ওষুধ কোম্পানি বিষয়ক অভিজ্ঞতা থাকতে হবে,
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬,