{{ news.section.title }}
নগদ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে এবং চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও উপভোগ করবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: টেস্ট পরিকল্পনা, টেস্ট কেস ডিজাইন এবংসম্পাদনে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬বছর, তবে অভিজ্ঞতা নাথাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২দিনছুটি, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে২টি উৎসব বোনাস।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন সম্পন্নকরতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬