{{ news.section.title }}
পায়রা বন্দর কর্তৃপক্ষে একাধিক গ্রেডে চাকরির সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। ২৬ এপ্রিল প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের ১২টি পদে মোট ২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কথা জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে এবং চলবে ২০ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ২০ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ,
পদের নাম: ১২টি ভিন্ন পদ
পদসংখ্যা: ২২টি,
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন,
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী),
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
কর্মস্থল: পটুয়াখালী,
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে),
আবেদন পদ্ধতি-
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি-
টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে সার্ভিস চার্জসহ নির্ধারিত ফি জমা দিতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৬ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১০ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়-
২০ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।