মির্জা আব্বাসের স্বাস্থ্য নিয়ে সুখবর দিলেন রেল প্রতিমন্ত্রী

মির্জা আব্বাসের স্বাস্থ্য নিয়ে সুখবর দিলেন রেল প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশান, উপদেষ্টা মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২১ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। পোস্টের সঙ্গে মির্জা আব্বাসের একটি সাম্প্রতিক ছবিও শেয়ার করা হয়।

ফেসবুক পোস্টে হাবিবুর রশিদ উল্লেখ করেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার শারীরিক অবস্থার উন্নতিতে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

প্রতিমন্ত্রী লিখেছেন, “আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন।”

পোস্টে আরও বলা হয়, সুস্থ হয়ে দ্রুত জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা রয়েছে মির্জা আব্বাসের। দেশ ও জনগণের কল্যাণে তিনি আবারও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

হাবিবুর রশিদ বলেন, “ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন।”
 
সম্পর্কিত নিউজ