{{ news.section.title }}
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সন্ধ্যায়
১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য যাচাই ও মাসের শুরুর তারিখ নির্ধারণে আজ শনিবার (১৮ এপ্রিল) সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। এতে জিলকদ মাস শুরুর তারিখ নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার কথা বলা হয়েছে।
আরো পড়ুন : ১৮ এপ্রিলের নামাজের সময়সূচি জেনে নিন
উল্লেখ্য, জিলকদের পরবর্তী মাস হলো জিলহজ। এই মাসের ১০ তারিখে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন।