বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪
ছবির ক্যাপশান, বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) বেলা সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার সময় গাড়িবহরে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে ।

 

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বেনাপোল বাজার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহর লক্ষ্য করে আকস্মিক হামলা চালানো হয়। এ সময় গাড়িবহরের কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

 

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

দলীয় সূত্র জানায়, বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশ-ইনের প্রতিবাদে সীমান্ত এলাকা পরিদর্শনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সফরের অংশ হিসেবে তিনি বেনাপোল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার গাড়িবহরের ওপর হামলা হয়।


সম্পর্কিত নিউজ