{{ news.section.title }}
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা (সেকেন্ড টাইম) ফের চালুর দাবিতে কর্মসূচি পালন করেছেন একদল ভর্তিচ্ছু শিক্ষার্থী। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের। বেলা ১১টার পর ঘণ্টাখানেক ধরে পালন করা এই কর্মসূচিতে ১০-১২ জনকে অংশ নিতে দেখা গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থী সাইফুর রহমান বলেন, ‘ঢাবিতে সেকেন্ড টাইম’ নামে ফেসবুকের গ্রুপ থেকে আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে একত্রিত হয়েছি। আজকে আমাদের প্রথম কর্মসূচি ছিল। সামনেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীতে স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ২০১৪ সালে কোনো যৌক্তিক একাডেমিক কারণ ছাড়াই হুট করে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বন্ধ করা ছিল একটি গভীর সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে উল্টো তাদের স্বপ্ন এবং ক্যারিয়ার হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফলে সেকেন্ড টাইম চালু করেনি।