রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি লিমন, সেক্রেটারি ওয়াসিফ

রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি লিমন, সেক্রেটারি ওয়াসিফ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মাহমুদ হাসান লিমন-কে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুন ওয়াসিফ-কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সেক্রেটারি নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়৷

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, রাইনুদ্দিন রানা, সহ-সভাপতি আব্দুল্লাহ আস্ সাঈদ মারজুক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, রাতুল চৌধুরী ঐক্য, সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ খান, প্রচার সম্পাদক লতিফুর রহমান, সাহিত্য প্রকশনা সম্পাদক সাজিদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক টি আর ফাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক নিশা ইসলাম এবং দপ্তর সম্পাদক ওমর ইব্রাহিম রিয়ান।

 

নবঘোষিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।


সম্পর্কিত নিউজ