{{ news.section.title }}
জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শিক্ষার্থীরা
টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহিদ মিনারের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় পার্কিং থাকা একটি বাসের ওপর আছড়ে পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ অপসারণের উদ্যোগ নেন।
তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী আহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো: তারিক বিন আতিক বলেন, "আজকে সকাল বেলা ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের উপর এক বড় গাছ ভেঙে পরে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন গাছ ভেঙে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।"
ঝুকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন,"ক্যাম্পাসে অনেক গুলো ঝুকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছ গুলোকে চিহ্নিত করে ব্যাবস্থা গ্রহন করা। এই গাছ যদি শিক্ষার্থীদের উপর পড়ত তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।"