আন্তর্জাতিক লাইব্রেরি কনফারেন্সে অংশ নিতে সিউলে চারদিনের সফরে জাবি উপাচার্য

আন্তর্জাতিক লাইব্রেরি কনফারেন্সে অংশ নিতে সিউলে চারদিনের সফরে জাবি উপাচার্য
ছবির ক্যাপশান, আন্তর্জাতিক লাইব্রেরি কনফারেন্সে অংশ নিতে সিউলে চারদিনের সফরে জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আন্তর্জাতিক লাইব্রেরি কনফারেন্সে অংশ নিতে চারদিনের সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তিনি ঢাকায় থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, Korea-based প্রতিষ্ঠান Libertree Inc.-এর আমন্ত্রণে ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সিউলে অনুষ্ঠিতব্য Korea-Bangladesh Library ODA Working Conference-এ অংশ নেবেন উপাচার্য।

 

কনফারেন্সে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি Official Development Assistance (ODA)-এর আওতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ, গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটা উন্নয়ন বিষয়েও মতবিনিময় করবেন।

 

এছাড়া, দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

উল্লেখ্য, চারদিনের সফর শেষে আগামী ২১ এপ্রিল দেশে ফিরবেন উপাচার্য


সম্পর্কিত নিউজ