ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমানের পদ স্থগিত

ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমানের পদ স্থগিত
ছবির ক্যাপশান, ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমানের পদ স্থগিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখার যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

আজ রবিবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

স্থগিতাদেশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখার যুগ্ম আহবায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

এর ফেসবুক স্টাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস মাহদী আমিনকে নিয়ে সমালোচনা করছিলেন। সোলাইমান ফেসবুকে লিখেন, মাহদী আমিন-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নিয়োগে জামাতের লোকজন ব্যাপক খুশি। আর এদিকে মাহদী আমিন তার খুদকুড়ো দিয়ে পোষা এক্টিভিটিস্টদের নামিয়েছে, যারা এই নিয়োগ নিয়ে সমালোচনা করছে তাদের বিরুদ্ধে। ম্যান চয়েজে বিএনপি অনেক ভুল করেছে। তার ফলাফল আজকের মাহমুদুর রহমান মান্না, ফালু আর মাহদী আমিনরা।

 

স্থগিতাদেশ পেয়ে সোলাইমান আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে লিখেন, “আলহামদুলিল্লাহ, তবে কেন পদ স্থগিত করলেন, সেটাও উল্লেখ করা দরকার ছিল। জানি এতটা সৎ সাহস আপনাদের নাই। 

 

জানতে চাইলে মুঠোফোনে সোলাইমান বলেন, “আমি মূলত মাহদী আমিনকে নিয়ে ফেসবুকে প্রমাণ সরূপ সমালোচনা করেছি এবং উনি বিতর্কিত কর্মকাণ্ড করেই যাচ্ছেন। সেই লেখার প্রেক্ষিতে স্থগিত আদেশ হতে পারে। কিন্তু কেন্দ্র আমাকে ব্যাখ্যা দেয়নি। আমি প্রেস ব্রিফিং বা বিস্তারিত পোস্ট করবো।”

 

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “সাংগঠনিক শৃঙ্খলার অভিযোগে পদ স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে সেটা আভ্যন্তরীণ বিষয়।”


সম্পর্কিত নিউজ