‎জাবির আবাসিক হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থী আটক

‎জাবির আবাসিক হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থী আটক
ছবির ক্যাপশান, ‎জাবির আবাসিক হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে মাদক সেবনরত অবস্থায় এক নারী শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। এসময় কক্ষ থেকে গাঁজা, মদের বোতলসহ বিভিন্ন মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষার্থী ইনিশা, তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

‎ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গাঁজা, দেশি ও বিদেশি মদের বোতল, ধূমপানের বিভিন্ন সরঞ্জাম, একাধিক লাইটার, সিগারেটের অবশিষ্টাংশ এবং সন্দেহজনক তরল পদার্থ।

‎নওয়াব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, “প্রথমে কক্ষ থেকে তীব্র গন্ধ পাওয়ার পর আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে জানায়। পরে আমরা সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে মাদকসেবনরত অবস্থায় পাই। যেহেতু তিনি আমাদের হলের শিক্ষার্থী নন, বরং পাশ্ববর্তী বেগম খালেদা জিয়া হলের আবাসিক, তাই সংশ্লিষ্ট হল প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। কক্ষ তল্লাশি করে গাঁজাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎এ ঘটনায় অধ্যাপক ড. সুলতানাকে আহবায়ক ও হলের ডেপুটি রেজিস্টার ইয়ার হোসেনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন, রাশেদা খাতুন, নাদিয়া সুলতানা, শাহানাজ আক্তার। 


সম্পর্কিত নিউজ