{{ news.section.title }}
গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু, আবেদন ফি ২০০০ টাকা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এতে ২০০০ টাকা ফি প্রযোজ্য হবে।
এ বিষয়ে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে কয়েকদিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া শেষে মূল ভর্তি শুরু হবে।’
এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য অনুষদ), ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান, মানবিক ও আইন) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরবর্তীতে ২৯ মার্চ ’ ইউনিট (বাণিজ্য অনুষদ), ৭ এপ্রিল ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান, মানবিক ও আইন) ও ১৫ এপ্রিল ‘এ’ ইউনিটের (সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ফলাফল প্রকাশ করা হয়।
এবছর গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে দেশের ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে -ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।