‎বিদ্যুৎ সাশ্রয়ে জবি মসজিদে তালা ঝুলাল জবি প্রশাসন

‎বিদ্যুৎ সাশ্রয়ে জবি মসজিদে তালা ঝুলাল জবি প্রশাসন
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে শুক্রবার ছাড়া প্রতিদিন সাড়ে বারোটার আগ পর্যন্ত বন্ধ রাখায় নির্দেশনা দেওয়া হয়েছে।এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

‎সোমবার (২০ এপ্রিল) জবি কেন্দ্রীয় মসজিদে ঘুরে তালাবন্দি অবস্থায় বন্ধের নির্দেশনা সম্বলিত লিফলেটসহ দেখতে পাওয়া যায়।

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হফিজ আশিকুর রহমান আকাশ বলেন, মসজিদ ফাঁকা পড়ে আছে কিন্তু সেখানে শিক্ষার্থীদের ঢুকতে  না দিয়ে তালা মেরে রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল নেই। গেস্টরুম নেই। বিশ্রামের জায়গা নেই। হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন ভোরের আঁধার ভেঙে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দিয়ে আসে শুধু পড়াশোনার জন্য। পরীক্ষা ১১ টাই, কিন্তু আসতে হয় ভোর ছয়টায়। ক্লান্ত শরীর, খালি পেট, ঘুমহীন চোখ নিয়ে তারা একটু মাথা রাখার জায়গা খোঁজে।

‎এ বিষয়ে জবি ছাত্রঅধিকারের সভাপতি একেএম রাকিব বলেন,বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সকালে মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয়। ক‍্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ের আরও অনেক কার্যকর উপায় রয়েছে সেগুলোর দিকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে গুরুত্ব দেওয়া উচিত ।

‎এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের থেকে সরাসরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদটিও যদি সার্বক্ষণিক বন্ধ রাখা হয়, তবে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা ইতোমধ্যে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। তিনি জোহর নামাজের পর মসজিদের ইমাম সাহেবসহ আমাদের তাঁর দপ্তরে ডেকেছেন।


সম্পর্কিত নিউজ