৩৮ দিনে বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর আয় কত

৩৮ দিনে বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর আয় কত
ছবির ক্যাপশান, ৩৮ দিনে বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর আয় কত

আদিত্য ধরের পরিচালনায় বড় পর্দায় ফিরেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’। ২০২৬ সালের মার্চে মুক্তির পর থেকেই ছবিটি একের পর এক নতুন রেকর্ড গড়ে চলছে। রণবীর সিংয়ের শক্তিশালী অভিনয়, টানটান উত্তেজনায় ভরা কাহিনি এবং জমজমাট উপস্থাপনায় মুগ্ধ হচ্ছেন দর্শকরা।

মুক্তির শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ছবিটি বড় বাজেটের একাধিক আলোচিত সিনেমাকেও পেছনে ফেলেছে। সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে টিকিট বিক্রি কিছুটা কমে এলেও, ছুটির দিনে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে ‘ধুরন্ধর ২’। শনিবারের প্রাথমিক হিসাবেও ছবিটির সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।

 

অগ্রিম বুকিং থেকেই ছবিটি আয় করে নেয় ৪৩ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকা সংগ্রহ করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থান জানান দেয় সিনেমাটি।

 

স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির ৩৮তম দিনে (শনিবার) ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে ২.৯৫ লক্ষ টাকা। শুরুতে আয় তুলনামূলক বেশি থাকলেও দীর্ঘ সময় পরও ছবিটির এই ধারাবাহিক উপস্থিতি নির্মাতাদের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ১,১২৭.১৪ কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ের অ্যাকশন-থ্রিলার ঘরানার চলচ্চিত্রগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য রেকর্ড।

 

বর্তমানে প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় রয়েছে ‘ধুরন্ধর ২’। তবে এই লড়াই যে খুব সহজ নয়, তা আবারও প্রমাণ করেছে রণবীর সিং অভিনীত এই ছবি। বিশেষ করে সিনেমাটির গানগুলো তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা এর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

রণবীর সিংয়ের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি ও দানিশ পান্ডোর। সিক্যুয়েল হিসেবে পুরোনো চরিত্রগুলোর প্রত্যাবর্তন দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিল, আর সেই প্রত্যাশা পূরণ করতেই যেন সফল হয়েছে ‘ধুরন্ধর ২’।


সম্পর্কিত নিউজ