{{ news.section.title }}
রাইজিং স্টার পুরস্কার জিতলেন ব্ল্যাকপিঙ্কের জিসো
কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে মর্যাদাপূর্ণ “মাদাম ফিগারো রাইজিং স্টার” পুরস্কার জিতেছেন ব্ল্যাকপিঙ্ক তারকা কিম জিসো। সম্প্রতি পরিবারের বিতর্কিত ঘটনায় মানসিক চাপের মধ্যেও এই অর্জন তার জন্য স্বস্তি এনে দিয়েছে।
‘নিউটোপিয়া’ এবং ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। এর মাধ্যমে প্রথম কোরিয়ান ও এশীয় অভিনেত্রী হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করলেন। সম্প্রতি জিসোর ভাই কিম জং-হুনের বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তকে ঘিরে তিনি আলোচনায় ছিলেন, যা তাকে ব্যক্তিগতভাবে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল।
অন্যদিকে, প্রাইম ভিডিওর জম্বি-হরর সিরিজ ‘নিউটোপিয়া’ এবং নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। পুরস্কার পাওয়ার পর জিসো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।