{{ news.section.title }}
সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নেবে অলিম্পিক
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস (বিলিং) বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ১২ এপ্রিল প্রকাশ করা হয়েছে এবং একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
বিভাগের নাম: অ্যাকাউন্টস (বিলিং),
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: ঢাকা,
আবেদনের যোগ্যতা-
- স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে,
- মাইক্রোসফট এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে,
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ এপ্রিল ২০২৬,