{{ news.section.title }}
১৮৬ পদে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি
শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগ দেবে। এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।
একনজরে দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো-
১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ৩৬টি বিভাগে মোট ৫৬ জন।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৪)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের বিএমডিসি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমডি, এফসিপিএস, এমফিল (শুধুমাত্র বেসিক সায়েন্স ও প্যারা-ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সহযোগী অধ্যাপক পদে বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৫ বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ৬ বছরসহ মোট যথাক্রমে ১০ থেকে ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম ১২টি মৌলিক (Original) গবেষণা নিবন্ধ প্রকাশিত থাকতে হবে।
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ২৪টি বিভাগে মোট ৫০ জন।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৫)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অধ্যাপক পদের সমমানের হতে হবে। পাশাপাশি প্রার্থীর সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে চার বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে পাঁচ বছর সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম ছয়টি মৌলিক (Original) গবেষণা নিবন্ধ প্রকাশিত থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ২৯টি বিভাগে মোট ৮০ জন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের নির্ধারিত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। তবে এমডি, এমএস বা এফসিপিএস ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে পৃথক কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না, কারণ এসব ডিগ্রিকে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতার সমতুল্য হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি মৌলিক (Original) গবেষণা নিবন্ধ প্রকাশিত থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও ফি: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগ্রহী শিক্ষাবিদ ও চিকিৎসকেরা আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন