{{ news.section.title }}
সেলস অফিসার নেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কোল্ড চেইন বিজনেস বিভাগে ‘সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ১৩ এপ্রিল প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড,
পদের নাম: সেলস অফিসার,
বিভাগ: কোল্ড চেইন বিজনেস,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়,
আবেদনের যোগ্যতা-
- এইচএসসি/ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন),
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬,