{{ news.section.title }}
এসিআই মোটরসে মার্কেটিং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসিআই মোটরস লিমিটেড প্রতিষ্ঠানটি ট্রাক্টর ও হারভেস্টার বিভাগে ‘সিনিয়র/মার্কেটিং অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ১৩ এপ্রিল প্রকাশ করা হয়েছে এবং একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে’র মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড,
পদের নাম: সিনিয়র/মার্কেটিং অফিসার,
বিভাগ: ট্রাক্টর ও হারভেস্টার,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, বিমা সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, কেপিআই-ভিত্তিক ইনসেনটিভ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে,
- ডিজিটাল টুলস ও বেসিক আইটি অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে,
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন),
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে ২০২৬,