হোন্ডাতে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

হোন্ডাতে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবির ক্যাপশান, হোন্ডাতে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড সেলস (এরিয়া ইনচার্জ) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে মোট ৬ জন কর্মী নিয়োগ দেবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ১২ এপ্রিল প্রকাশ করা হয়েছে এবং একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড,

পদের নাম: এক্সিকিউটিভ,

বিভাগ: ফিল্ড সেলস (এরিয়া ইনচার্জ),

পদসংখ্যা: ৬টি,

চাকরির ধরন: পূর্ণকালীন,

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, অর্জিত ছুটি নগদায়ন, উৎসব বোনাস বছরে ২টি, জীবন বিমা, চিকিৎসা বিমা, মাতৃত্বকালীন বিমা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা,

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে,

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,

কর্মক্ষেত্র: অফিসে,

আবেদনের যোগ্যতা-

  • স্নাতক অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে,
  • সেলস ও মার্কেটিং, ডিলার ডেভেলপমেন্ট ও ডিলার ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে,
  • মাইক্রোসফট অফিসে (এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে,
  • প্রাথমিক ডেটা বিশ্লেষণে সক্ষমতা থাকতে হবে,
  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ এপ্রিল ২০২৬,


সম্পর্কিত নিউজ