{{ news.section.title }}
ইজি ফ্যাশনে চাকরির সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কোয়ালিটি কন্ট্রোলার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ১৩ এপ্রিল প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড,
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোলার,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে,
আরো পড়ুন : ভিভো বাংলাদেশে কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
কর্মস্থল: ঢাকা,
আবেদনের যোগ্যতা-
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ মে ২০২৬,