বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
ছবির ক্যাপশান, বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৬-এ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৫০ জন নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগের আওতায় ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাসসহ বিভিন্ন পদে প্রার্থী নেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ মার্চ থেকে এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী,

পদের নাম: ৯টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন),

পদসংখ্যা: ৪৫০টি,

বিভাগ অনুযায়ী নিয়োগের সংখ্যা - 

 

  • ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ৩০০টি,
  • মেডিকেল: ১৮টি,
  • রেগুলেটিং: ১৫টি,
  • রাইটার: ১৮টি,
  • স্টোর: ১৬টি,
  • এমওডিসি (নৌ): ৮টি,
  • কুক: ৩৫টি,
  • স্টুয়ার্ড: ২০টি,
  • টোপাস: ২০টি,

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,

 

প্রার্থীর বয়স: ১৭-২০ (নাবিক) এবং ১৭-২২ (এমওডিসি নৌ) [১ জুলাই ২০২৬ তারিখে],

 

আরো পড়ুন : নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

আবেদনের করবেন যেভাবে - 

আগ্রহী প্রার্থীদের প্রথমে নির্ধারিত লিংকে প্রবেশ করে “Sailor/Apply Now” অপশনে ক্লিক করে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যোগ্যতা যাচাই সম্পন্ন হলে “Apply Now” অপশনে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

এরপর পরীক্ষার ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে, যা যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি জমা দেওয়ার পর সঠিক তথ্য প্রদান করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। সব তথ্য যাচাই শেষে “জমা দিন” বাটনে ক্লিক করতে হবে। আবেদন সম্পন্ন হলে “নাবিক ১” ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার দিন সেটি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।

 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬


সম্পর্কিত নিউজ