{{ news.section.title }}
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জার্মান রেড ক্রস অফিস ঢাকা
জার্মান রেড ক্রস অফিস ঢাকা জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আরএসিই বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জার্মান রেড ক্রস অফিস ঢাকা,
পদের নাম: প্রজেক্ট অফিসার,
বিভাগ: আরএসিই,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: চুক্তিভিত্তিক,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: রাজশাহী,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে,
- উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে,
- ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ এপ্রিল ২০২৬,