{{ news.section.title }}
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি ‘মিল অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে এবং এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৯ এপ্রিল। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,
পদের নাম: মিল অফিসার,
পদসংখ্যা: ১টি,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: ৪৫,০০০-৫০,০০০ টাকা,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, মোবাইল বিল, উৎসব বোনাস ১টি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা,
প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে,
- এমএস এক্সেল এবং এমএস অফিসের সাহায্যে ডিজিটাল ডেটা সংগ্রহ ও আইএম সিস্টেম ডেভেলপমেন্ট সাপোর্টে দক্ষতা থাকতে হবে,
- ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৬।