{{ news.section.title }}
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্কয়ার গ্রুপের অধীন প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তত্ত্বাবধায়ক পদে কর্মী নিয়োগ দেবে। গতকাল ২১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সুপারভাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস এক্সেল ওএমএস ওয়ার্ডে মৌলিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: মানিকগঞ্জ
বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিতবিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬