{{ news.section.title }}
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে সুপারভাইজার পদে নিয়োগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তত্ত্বাবধায়ক পদে কর্মী নিয়োগের লক্ষ্যে ২১ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ ২১ এপ্রিল থেকেই শুরু হয়েছে এবং চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ২৬ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড,
পদের নাম: সুপারভাইজার,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: মানিকগঞ্জ,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে,
- কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে,
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ এপ্রিল ২০২৬,