{{ news.section.title }}
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক (এনজিও)
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটির কেস ওয়ার্কার, প্রটেকশন ও এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ২৫ এপ্রিল প্রকাশিত হয়েছে এবং একই দিন থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক,
পদের নাম: প্রজেক্ট অফিসার,
বিভাগ: কেস ওয়ার্কার, প্রটেকশন, এইচসিএমপি,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: চুক্তিভিত্তিক,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, চিকিৎসা ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে,
- এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে,
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ মে ২০২৬,