{{ news.section.title }}
ব্র্যাক এনজিওতে জনবল নিয়োগ, আবেদন শুরু
ব্র্যাক (এনজিও) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি প্রজেক্ট অফিসার ও সিএফএম ডেস্ক সুপারভাইজার পদে জনবল নিয়োগ করবে। গত ২৬ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী ০৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, সুস্থতা সুবিধা এবং পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অফিসার, সিএফএম ডেস্ক সুপারভাইজার
বিভাগ: প্রটেকশন, ভাসান চার, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদনের পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন
আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৬