{{ news.section.title }}
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রূপায়ন গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স (এইচআর) বিভাগে ম্যানেজার/এজিএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: ম্যানেজার/এজিএম
বিভাগ: হিউম্যান রিসোর্স (এইচআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএস/বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: দেশের শ্রম আইন এবং মানব সম্পদ ব্যবস্থাপনার সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ভালো জ্ঞান। এইচআরআইএস এবং এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৬