চলতি বছরের ডিসেম্বরে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশান, চলতি বছরের ডিসেম্বরে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমাতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন।

শনিবার, ২৫ এপ্রিল সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের চাপ দূর করতে সরকার কাজ করছে। করোনা-পরবর্তী সময় ও নানা পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।

 

তিনি জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে শেষ করতে চায় সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরীক্ষা অন্তত কয়েক মাস এগিয়ে আসবে।

 

একই কারণে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তারিখ জানাননি।

 

এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাপঞ্জি স্বাভাবিক ধারায় ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
 


সম্পর্কিত নিউজ