ঈদযাত্রায় শিক্ষার্থীদের পাশে জবি প্রশাসন, থাকছে বাস সুবিধা

ঈদযাত্রায় শিক্ষার্থীদের পাশে জবি প্রশাসন, থাকছে বাস সুবিধা
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের 'ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন' ছুটি উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে বিভাগীয় শহরে বাস দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে বিশেষ পরিবহন সুবিধা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে দূরপাল্লার যাত্রায় ভোগান্তি কমবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

বিশেষ করে ঈদের আগে বাস ও ট্রেনের অতিরিক্ত চাপের সময় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। অনেক শিক্ষার্থী ইতোমধ্যে নির্ধারিত রুট ও সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাত্রার সময় শৃঙ্খলা বজায় রাখা ও নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

বুধবার (২০ মে) উপাচার্য অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে (শুক্রবার) সকাল ৮ টায় জবি ক্যাম্পাস হতে ৭ টি বিভাগীয় শহরে পৌঁছানোর নিমিত্তে পরিবহন পুলের নিজস্ব যানবাহন চলাচল করবে।

 

রুটপ্ল্যান গুলে হলো:-


রুট-১খুলনা বিভাগ (পদ্মা)
জবি (ক্যাম্পাস) পদ্মা সেতু ভাঙ্গা ফরিদপুর (রাজবাড়ী মোড়)→মাগুড়া (ভায়না মোড়) যশোর (মণিহার) খুলনা জবি (ক্যাম্পাস)।

 

রুট-২ বরিশাল বিভাগ (তুরাগ)
জবি (ক্যাম্পাস) পদ্মা ভাঙ্গা সেতু কাশিয়ানী (ভাটিয়াপাড়া মোড়) গোপালগঞ্জ পিরোজপুর বরিশাল-জবি (ক্যাম্পাস)।

 

রুট-৩ রংপুর বিভাগ (অর্নিবান-২)
জবি (ক্যাম্পাস) গাজীপুর (ভোগড়া বাইপাস) গাইবান্ধা সদর হরিপুর ব্রিজ রংপুর-জবি (ক্যাম্পাস)।
জবি (ক্যাম্পাস) বগুড়া গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)→ ঘোড়াঘাট (দিনাজপুর) বিরামপুর (দিনাজপুর) ফুলবাড়ী (দিনাজপুর) দিনাজপুর→সৈয়দপুর (নীলফামারী) রংপুর জবি (ক্যাম্পাস)।

 

রুট-৪ রাজশাহী বিভাগ (স্বপ্নচূড়া)
জবি (ক্যাম্পাস) ঢাকা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী জবি (ক্যাম্পাস)।

 

রুট-৫। চট্টগ্রাম বিভাগ (গোমতী) (উল্কা-৪)
জবি (ক্যাম্পাস) কুমিল্লা (আমিরাবাদ) চাঁদপুর (হাজীগঞ্জ) লক্ষ্মীপুর (রামগঞ্জ) নোয়াখালী (সোনাইমুড়ি- চৌমুহনী- মাইজদী) জবি (ক্যাম্পাস)।
জবি (ক্যাম্পাস) কুমিল্লা ফেনী চট্টগ্রাম জবি (ক্যাম্পাস)।

 

রুট- ৬ সিলেট বিভাগ (আড়িয়াল)
জবি (ক্যাম্পাস) নরসিংদী ভৈরব ব্রাহ্মণবাড়িয়া (বিশ্বরোড) হবিগঞ্জ (মাধবপুর, শায়েস্তাগঞ্জ) মৌলভীবাজার (শেরপুর)→সিলেট-জবি (ক্যাম্পাস)।

 

রুট-৭ ময়মনসিংহ বিভাগ (প্রজন্ম-২)
জবি (ক্যাম্পাস) গাজীপুর (রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট) ময়মনসিংহ (ভালুকা)) ত্রিশাল ময়মনসিংহ (নান্দাইল) ইশ্বরদী ময়মনসিংহ (বাসস্ট্যান্ড)→জবি (ক্যাম্পাস)।

 

উল্লেখ্য, গাড়ীতে উঠতে ছাত্র-ছাত্রীদের ড্রাইভার ও হেলপারকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে।


সম্পর্কিত নিউজ