ভিডিওতে এসে জাতিসংঘের কাছে সহায়তা চাইলেন চবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ভিডিওতে এসে জাতিসংঘের কাছে সহায়তা চাইলেন চবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবির ক্যাপশান, ভিডিওতে এসে জাতিসংঘের কাছে সহায়তা চাইলেন চবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
  • Author,
  • Role, জাগরণ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছেন।

ভিডিওতে বক্তব্য দেওয়া শিক্ষার্থীর নাম মাহমুদুজ্জামান ওমর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের ফলে তিনি পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন।

 

ভিডিও বার্তায় মাহমুদুজ্জামান ওমর বলেন, “আমি মাহমুদুজ্জামান ওমর। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ রাষ্ট্র আমার কাছ থেকে পড়াশোনার অধিকার কেড়ে নিয়েছে। যেহেতু শিক্ষা আমার মৌলিক অধিকার, আমি রাষ্ট্রের কাছে দাবি জানাই আমাকে যেন এই অধিকার ফিরিয়ে দেওয়া হয়। এ ব্যতীত আমরা কোনো আলাদা সুবিধা চাই না।”

 

তিনি আরও দাবি করেন, বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী বিভিন্ন কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না।

 

ভিডিওতে তিনি জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের ২৬ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এ কারণে তিনি শিক্ষার অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা কামনা করেন।

cha

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মোট ৮৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কয়েকজনের শিক্ষাসনদ বাতিল এবং অনেককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।


সম্পর্কিত নিউজ