চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি
ছবির ক্যাপশান, চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হল মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় যবিপ্রবি।

র আগে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। প্রতিযোগিতায় রানার্স আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক)  অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন  অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ফুটবল টিমের ম্যানেজার ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে  অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা। খেলাধুলা শরীর চর্চার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে  অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর অংশগ্রহণকারী দলগুলোর প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে  অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কর্মকর্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ.এফ. রহমান হলের প্রভোস্ট  অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল। এসময় সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন, চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওনসহ চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজার, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ