পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ফলাফল কেমন?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ফলাফল কেমন?
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

পশ্চিমবঙ্গে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল কংগ্রেস-এর শক্ত ঘাঁটি ভেঙে বিধানসভা নির্বাচনে বড় জয় তুলে নিয়েছে গেরুয়া শিবির। মোট ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি নিজেদের দখলে নিয়ে তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের সীমা অনেকটাই অতিক্রম করেছে।

অন্যদিকে, বিদায়ী সরকারের একাধিক তারকা প্রার্থী পরাজিত হয়েছেন। এমনকি দলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন। একইভাবে বিজেপির কয়েকজন তারকা প্রার্থীও পরাজয়ের মুখ দেখেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক তারকা প্রার্থীদের ফলাফল-

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়:

তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষ-এর কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছেন। ২০২৪ সালের উপনির্বাচনে জয়ী হয়ে বরাহনগরের বিধায়ক হয়েছিলেন তিনি।

 

রাজ চক্রবর্তী:

ব্যারাকপুর আসন থেকে হেরে গেছেন তৃণমূলের আরেক পরিচিত মুখ রাজ চক্রবর্তী। দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিজেপির কৌস্তুভ বাগচী-এর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন।

 

দেবাশিস কুমার:

রাসবিহারী কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার বিজেপির হেভিওয়েট নেতা স্বপন দাশগুপ্ত-এর কাছে প্রায় ২১ হাজার ভোটে হেরে যান। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই আসন থেকেই জয়ী হয়েছিলেন তিনি। রাসবিহারী মূলত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির আবাস হিসেবে পরিচিত।

 

সোহম চক্রবর্তী:

টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হিসেবে লড়লেও শেষ পর্যন্ত জয় পান বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। দমদমেও তৃণমূল বড় ধাক্কা খায়। শিক্ষামন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু বিজেপির অরিজিৎ বক্সী-এর কাছে ২৫ হাজার ২৭৩ ভোটে পরাজিত হন।

 

হিরণ চ্যাটার্জি:

শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন বিজেপির হিরণ চ্যাটার্জি। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করেছেন এবং ঘরে ঘরে প্রচার চালিয়েছেন।

 

রুদ্রনীল ঘোষ:

তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়-কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। দীর্ঘদিন তৃণমূলের ঘনিষ্ঠ থাকার পর ২০২১ সালের নির্বাচনের আগে অমিত শাহ-এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

 

শ্রেয়া পাণ্ডে:

বিজেপির প্রবীণ নেতা তাপস রায়-এর কাছে ১৫ হাজার ৬৪৪ ভোটে হেরে গেছেন শ্রেয়া পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মানিকতলার বিধায়ক তার বাবা সাধন পাণ্ডে প্রয়াত হন। পরবর্তী উপনির্বাচনে তার মা সুপ্তি পাণ্ডে জয়ী হন। এবারের নির্বাচনে তৃণমূল শ্রেয়াকেই প্রার্থী করে।

 

শশী পাঁজা:

শ্যামপুকুর আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিজেপির পূর্ণিমা চক্রবর্তী-এর কাছে ১৪ হাজার ৬৩৩ ভোটে হেরে যান তিনি। শশী পাঁজা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজার পুত্রবধূ।

 

রত্না চট্টোপাধ্যায়:

বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ২৪ হাজার ৬৯৯ ভোটে বিজেপির ইন্দ্রনীল খাঁ-এর কাছে পরাজিত হয়েছেন। ২০২১ সালে একই আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।


সম্পর্কিত নিউজ