মাশহাদ বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ধ্বংস ইরানের কেসি-৭০৭ রিফুয়েলিং ট্যাংকার

মাশহাদ বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ধ্বংস ইরানের কেসি-৭০৭ রিফুয়েলিং ট্যাংকার

ইসরায়েলের ১৫ জুনের বিমান হামলায় ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত একটি কেসি-৭০৭ এয়ার রিফুয়েলিং ট্যাংকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে হামলার সরাসরি আঘাত ও বিস্ফোরণের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে।

এই কেসি-৭০৭ বিমানটি ইরানের সামরিক বাহিনীর কৌশলগত রিফুয়েলিং ট্যাংকার হিসেবে ব্যবহৃত হতো, যা আকাশে দীর্ঘপাল্লার অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে। এই ধরনের ট্যাংকার ধ্বংস হয়ে যাওয়াকে বিশেষজ্ঞরা ইরানের বিমান সক্ষমতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন।

ঘটনার পরপরই বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রে দেখা যায়, মাশহাদ বিমানবন্দরের একটি পার্কিং এলাকায় একটি বড় আকারের বিমান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিমানটির কাঠামো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। বিশ্লেষকরা ছবির সাথে আগের উপগ্রহচিত্রের তুলনা করে নিশ্চিত করেছেন, ধ্বংস হওয়া বিমানটি একটি কেসি-৭০৭ রিফুয়েলিং ট্যাংকার।
 

সম্পর্কিত নিউজ