{{ news.section.title }}
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ বাণিজ্যিক ব্যাংকটি প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপটিমাইজেশন ইউনিটে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ১৬ এপ্রিল প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি),
বিভাগের নাম: প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপটিমাইজেশন ইউনিট,
পদের নাম: অ্যাসোসিয়েট,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়,
আবেদনের যোগ্যতা-
- যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে,
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ এপ্রিল ২০২৬,