{{ news.section.title }}
সীমান্ত ব্যাংক পিএলসি’তে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি এসএমই (অফিসার-পিও) বিভাগে ‘ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার’ পদে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৯ এপ্রিল, এবং একই দিন থেকেই আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি,
পদের নাম: ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার,
বিভাগ: এসএমই (অফিসার-পিও),
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা -
- স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে,
- এসএমই ব্যাংকিং-বিশেষত জামানতযুক্ত এসএমই ঋণ প্রদানে অভিজ্ঞতা থাকতে হবে,
- ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬,