সিটি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিটি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবির ক্যাপশান, সিটি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি লজিস্টিকস ও কার্ড অপারেশন বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।

 গত ২০ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি,

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার,

বিভাগ: লজিস্টিকস, কার্ড অপারেশন,

পদসংখ্যা: নির্ধারিত নয়,

চাকরির ধরন: পূর্ণকালীন,

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,

কর্মস্থল: ঢাকা,

কর্মক্ষেত্র: অফিসে,

আবেদনের যোগ্যতা-

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে,
  • ব্যাংকিং সেক্টেরে কাজের দক্ষতা থাকতে হবে,
  • ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ এপ্রিল ২০২৬,


সম্পর্কিত নিউজ